গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড - আলোর সকাল
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
১২ অক্টোবর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোগলা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা, শপথবাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কান্তি দাসসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের সুন্দর জীবনকে মুহূর্তেই অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একই সঙ্গে একটি পরিবারকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজে তাঁর ভালোবাসা, সম্মান ও মর্যাদা হারান।

তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সেবনকারী বন্ধু ও অসৎ সঙ্গ পরিহার করে শিক্ষার্থীদের সুস্থ জীবন গঠনে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির পাশাপাশি মাদক বহনের কাজে নারীদের ব্যবহার করার প্রবণতাও উদ্বেগজনক। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনকে ভালোবেসে মাদককে চিরতরে ‘না’ বলতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠ করান। এ ছাড়া মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেটও বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

২

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৩

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৪

তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

৫

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

৬

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

৭

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

৯

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১০

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১১

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

১২

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

১৫

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১৬

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

১৭

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১৮

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১৯

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

২০