নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য - আলোর সকাল
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
১৩ অক্টোবর ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”

‎এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

২

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

৩

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

৪

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

৫

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

৬

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

৭

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন 

৮

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

৯

চাঁদা না দেওয়ায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

১০

নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস

১১

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । 

১২

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

১৩

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৪

ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড 

১৫

বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত

১৬

বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা।

১৭

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

১৯

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

২০