মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন - আলোর সকাল
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
১৩ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আলী হোসেন’কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মেঘনা উপজেলা বিএনপি আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী সাংবাদিক সম্মেলন করেছেন।

এ অভিযোগের প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত রেখে রমিজ উদ্দিন লন্ডনী সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রমিজ উদ্দিন লন্ডনী দাবি করেন, সভা-পরবর্তী আলোচনার সময় আলী হোসেনের সঙ্গে তাঁর সামান্য কথোপকথন-কথার তর্ক বিতর্ক হলেও কোনো ধরনের শারীরিক-হাতাহাতি লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

গত ৮ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয় বলে নিজের লিখিত বক্তব্যে উল্লেখ করেন রমিজ উদ্দিন লন্ডনী।

ঘটনার পর আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত অভিযোগ দেন। এতে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন দাবি করেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, গত ১১ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যানের স্বাক্ষরিত দলীয় প্যাডে রমিজ উদ্দিন লন্ডনীকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই দিন তাঁর বিরুদ্ধে প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেন উপজেলা বিএনপির সাবেক কয়েকজন নেতা-কর্মীরা এবং আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়।

‘কোনো শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি’ সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, গত ৮ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কয়েকজন ব্যক্তি ইউএনওর কার্যালয়ে অন্য একটি বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন সেখানে প্রবেশ করেন।

রমিজ উদ্দিনের দাবি, সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়া নিয়ে আলী হোসেন ইউএনওর কাছে জানতে চান। এ সময় সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় তাঁর নাম ছিল না বলে ইউএনও তাঁকে জানান। এরপর আলী হোসেন উত্তেজিত হয়ে কথা বলতে থাকলে তিনি তাঁকে বড় ভাই শান্ত হয়ে বসেন এ অনুরোধ করেন। জবাবে আলী হোসেন তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোর কিসের বড় ভাই!’ রমিজ উদ্দিনের ভাষ্য মতে, ওই কথোপকথনের বাইরে আলী হোসেনের সঙ্গে তাঁর আর কোনো কথা বা বাকবিতণ্ডা হয়নি। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তিনি নাকচ করেন। তাঁর দাবি, ওই সময় উপস্থিত ওসি পরিস্থিতি সামাল দিয়ে আলী হোসেনকে বুঝিয়ে শান্ত করেন এবং নিজের সঙ্গে করে কক্ষ থেকে বের করে নিয়ে যান।

নিরপেক্ষ তদন্তের আহ্বানঃ- লিখিত বক্তব্যে রমিজ উদ্দিন লন্ডনী ঘটনার সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, মেঘনা-হোমনা নির্বাচনী আসনের পক্ষে থাকা একটি মহল তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যর্থ করার উদ্দেশ্যে এ ঘটনায় ইন্ধন দিচ্ছে। গত ১১ অক্টোবরের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সাবেক সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শহিদুল ইসলাম ও আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, মুসলেম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতারা রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

২

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

৩

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

৪

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

৫

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

৬

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

৭

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন 

৮

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

৯

চাঁদা না দেওয়ায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

১০

নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস

১১

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । 

১২

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

১৩

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৪

ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড 

১৫

বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত

১৬

বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা।

১৭

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

১৯

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

২০