নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস - আলোর সকাল
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
১৩ অক্টোবর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস

পিরোজপুরের নেছারাবাদে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে কথিত ‘রূচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে (৬৫) ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় কারখানা থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম সোহাগদল এনডব্লিউ স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে কারখানার মালিক আবুল হোসেন, পিতা আছমত আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যথাযথ কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগে কারখানার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, বরিশালের পরিদর্শক তাহসিন আলম। অভিযানে নেছারাবাদ থানা পুলিশের এসআই জহিরের নেতৃত্বে একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, “ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য এবং শিশুখাদ্য মানবদেহের জন্য চরম হুমকি। এ ধরনের অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকেও এ বিষয়ে সতর্ক ও সচেতন হতে হবে।”

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভা

১

নাসিরনগরে দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।  

২

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ –

৩

কালিগঞ্জে ভাড়াশিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুর রহমান মালেকের পক্ষে গণজোয়ার: ‘বিকল্প নেই মালেক ভাইয়ের’

৪

জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

৫

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

৬

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন,

৭

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন 

৮

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

৯

চাঁদা না দেওয়ায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

১০

নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস

১১

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । 

১২

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

১৩

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৪

ভেড়ামারায় মাদক প্রতিরোধে ইউএনও আমিরুল আরাফাতের অভিযান: ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড 

১৫

বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত

১৬

বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা।

১৭

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

১৯

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

২০