ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়কের প্রতিবাদ - আলোর সকাল
মোঃ জাহাঙ্গীর আলম: স্টাফ রিপোর্টার
৭ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়কের প্রতিবাদ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বাগমারা এলাকার তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বাসার।

সোমবার (৬ জুলাই) এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। আবু বাসার দাবি করেন, একটি চক্র সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াটভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। প্রতিবাদপত্রে

ছাত্রদল নেতা উল্লেখ করেন, রামরামা ও বাগমারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারী (আদম ব্যাপারী) মাইনুল এবং আবু বক্কর সুজনসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন খতিয়ানভুক্ত পুকুর লিজগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। এই চক্রটির চাঁদাবাজির অসংখ্য প্রমাণ স্থানীয়দের কাছে রয়েছে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

আবু বাসার আরও অভিযোগ করেন, চাঁদা না পেয়ে ওই চক্রটি তার ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেক) আইডি খোলে। এরপর সেখানে ছবি ও ভিডিওর সাথে নানা বিভ্রান্তিকর ও মানহানিকর ক্যাপশন জুড়ে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দিচ্ছে।

এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শীঘ্রই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে আবু বাসার বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সত্যতা যাচাই ছাড়াই এই বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে। আমি এই ভুয়া ও অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” একই সাথে তিনি গণমাধ্যম ও স্থানীয় জনগণকে এই ধরণের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১০

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১১

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১২

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৩

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৪

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৫

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৭

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৮

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৯

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

২০