বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদিত - আলোর সকাল
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি আগামী তিন (৩) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান এবং উপমহাসচিব মোঃ আঃ মান্নান-এর স্বাক্ষরিত প্যাডে এ অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত আহ্বায়ক কমিটিতে মো. ফজলু মিয়া (দৈনিক লাল সবুজের বাংলা)-কে আহ্বায়ক, ডা. কাজল নাথ (দৈনিক মাতৃ জগত)-কে যুগ্ম আহ্বায়ক এবং মো. সেলিম উদ্দিন (দৈনিক দেশের কণ্ঠ)-কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. সুমন মিয়া (দৈনিক মাতৃভূমির খবর), এম এ মুহিত (দৈনিক এই বাংলা), এম. সফর আলী (MRF TV), আব্দুর রহিম (রানিং সিলেট), কাউছার মিয়া (দৈনিক আলোর সকাল), আশরাফুল বারী খোকন (আমার প্রাণের হবিগঞ্জ), এস. ডি. নিউটন (STV World) এবং তুহিন তালুকদার (দৈনিক বিকাল বার্তা)।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং জেলা পর্যায়ে সদস্য সংগ্রহ, সংগঠন সম্প্রসারণ ও জেলা সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য প্রেরণ করবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান এবং উপমহাসচিব মোঃ আঃ মান্নান নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০