ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ।  - আলোর সকাল
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
৭ অক্টোবর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

ঠাকুরগাঁও: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ। এ সময় ধর্মীয় সম্প্রীতি, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থাকার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ইস্কন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তি নিতাই স্বামী মহারাজ, সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, ইস্কন বাংলাদেশের কমিউনিকেশনস বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, ইস্কন বাংলাদেশের সহসভাপতি ও অধ্যক্ষ পুষ্প শিলা শ্যামদাস ব্রহ্মচারী এবং বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোরঞ্জন সিংহ। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্মীয় উৎসব কেবল পূজা-অর্চনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।

তারা বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন, যারা অর্থনৈতিক সংকটের কারণে উৎসবের সময় নতুন পোশাক কিনতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দে সম্পৃক্ত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ম যার যার, কিন্তু মানবিকতা সবার এই চেতনা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের

২

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

৩

রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর 

৪

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকে অশান্তির ঝড় :

৫

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু—মৃতদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

৭

মুন্সিগঞ্জে ৫ম তলা ভবনে আগুন নির্বাপণ করলো ফায়ার সার্ভিস।

৮

জগন্নাথপুরে য়ুবদল নেতা শামীম এর পিতার মৃত্যুতে উপজেলা যুবদলের শোক প্রকাশ 

৯

তাহিরপুরে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, একটি বাড়িতে অগ্নিসংযোগ; আহত অন্তত ২০

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১১

আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

১২

জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম।

১৩

মৌলভীবাজারে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১৫

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

১৬

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

১৭

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

১৮

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

১৯

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

২০