ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার
১১ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাম্প হাউজ সংলগ্ন পুরাতন ফেরি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প হাউজ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

অভিযান চলাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

২

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

৩

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

৪

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

৫

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১১

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

১২

হবিগঞ্জের তিন উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৩

মৌলভীবাজারের দুই উপজেলায় ১৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৪

সিলেটের তিন উপজেলায় ২১ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৫

সিলেট বিভাগের চার জেলায় ৮৬ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৬

সুনামগঞ্জের চার উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

১৭

৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হেলু মিয়াকে দেখতে চান এলাকাবাসী

১৮

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১৯

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদকসেবী সাব্বিরের হামলাঃ থানায় জিডি

২০