ভেড়ামারা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার
১১ মে ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপ দিতে মহা পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে ভেড়ামারা পৌরসভার উদ্যোগে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP) প্রকল্পের উদ্যোগে “ভেড়ামারা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ভেড়ামারা পৌরসভাকে একটি আধুনিক ও টেকসই শহরে পরিণত করতে এই মহা পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিকদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। সভায় বক্তব্য রাখেন বিভাস দাস, সরোয়ার হোসেন এবং শেখ আবু জুলকার নাইন।

বক্তারা বলেন, সুষ্ঠু নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যান চলাচল ব্যবস্থা, ড্রেনেজ, আবাসন ও নাগরিক সেবার মান উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি মহা পরিকল্পনা অত্যন্ত জরুরি। এ পরিকল্পনার মাধ্যমে ভেড়ামারা পৌরসভার সার্বিক উন্নয়নের রূপরেখা নির্ধারণ করা হবে।

সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০