ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদা ইয়াসমিন এমপির ঝটিকা অভিযান: রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত। - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার
১১ মে ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদা ইয়াসমিন এমপির ঝটিকা অভিযান: রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত।

ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের চিত্র হাতেনাতে ধরেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন।

শনিবার (৯ মে) দুপুরে ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্ট প্রকাশ করেন।

পরিদর্শনকালে এমপি ফরিদা ইয়াসমিন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খাবারের মান যাচাই করেন। এসময় তিনি দেখতে পান, রোগীদের জন্য রান্না করা খাবারে অত্যন্ত নিম্নমানের ও পচা আলু ব্যবহার করা হচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন এবং পচা আলুর নমুনা হাতেনাতে ধরেন।

হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, “সরকারি হাসপাতালে রোগীরা সেবা নিতে আসে, কিন্তু এখানকার চিত্র অত্যন্ত ভয়াবহ। টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী ও অপরিষ্কার। রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, ফলে জরুরি রোগীরা কোনো সুবিধাই পাচ্ছে না।”

খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “রোগীদের পচা আলু দিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে, যা অমানবিক। আমি এই পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সাথে কথা বলব। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”

এমপির এই আকস্মিক পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই ঘটনার পর সাধারণ রোগীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও হাসপাতালের অনিয়ম দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০