ময়মনসিংহ বিআরটিএকে ঘিরে অপপ্রচার চলছে, সব অভিযোগ ভিত্তিহীন: মোটরযান পরিদর্শক বাবর - আলোর সকাল
সেলিম সাজ্জাদ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
২ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিআরটিএকে ঘিরে অপপ্রচার চলছে, সব অভিযোগ ভিত্তিহীন: মোটরযান পরিদর্শক বাবর

ময়মনসিংহ বিআরটিএ (BRTA)-এর মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবরের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করা হয়েছে। এক প্রতিবাদ লিপিতে তিনি এই দাবি জানান।
​জহির উদ্দিন বাবর বলেন,
​”আমি সব সময় সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছি। একটি অসাধু মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”
​তিনি সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
​ফিটনেস সনদ প্রদানের প্রক্রিয়া স্পষ্ট করে তিনি আরও জানান, বর্তমানে বিআরটিএর সকল সেবাকার্যক্রম অনলাইনের মাধ্যমে নিশ্চিত করা হয়। গ্রাহকরা প্রথমে সরকারি রাজস্ব ব্যাংকে ফি জমা দিয়ে বিএসপি (BSP) পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেন। এরপর নির্দিষ্ট সময়ে যানবাহন সশরীরে হাজির করলে আরএফআইডি (RFID) ডিটেক্টর মেশিনে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েই কেবল ফিটনেস সনদ ইস্যু করা হয়।
​সরাসরি পরিদর্শন ও ডিজিটাল পরীক্ষা ছাড়া কোনো মোটরযানের ফিটনেস সনদ নবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই নিয়মের বাইরে ত্রুটিপূর্ণ মোটরযানকে সনদ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ অবাস্তব। একই সাথে গ্রাহকদের কাছ থেকে সরাসরি নগদ অর্থ গ্রহণের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত কিছু কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে এই ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০