মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার - আলোর সকাল
শফিকুল ইসলাম শফিক
১১ মে ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা ফেরিঘাট দিয়ে বিদ্যালয়গামী শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপদ পারাপার নিশ্চিত করতে একটি নতুন নৌকা উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. নূর নবী তালুকদার।

সোমবার (১১ মে ২০২৬) দুপুরে মহিষখলা বাজার-সংলগ্ন ফেরিঘাটে তিনি স্থানীয় জনগণের হাতে নৌকাটি হস্তান্তর করেন। একই সঙ্গে নৌকাটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গ্রামবাসীর হাতে দায়িত্ব অর্পণ করা হয়।

উল্লেখ্য, চেয়ারম্যান মো. নূর নবী তালুকদার ২০২২ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই মহিষখলা নদীতে পারাপারের জন্য প্রতি বছর নিজস্ব অর্থায়নে ব্যবস্থা গ্রহণ করে আসছেন। সরকারি কোনো বরাদ্দ না পেলেও বর্ষা মৌসুমে তিনি নৌকা এবং শুকনো মৌসুমে বাঁশের সাঁকো নির্মাণ করে দেন।

এ সময় চেয়ারম্যান বলেন, “মহিষখলা নদীর দুই পাড়ের হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। আমি চেয়ারম্যান থাকতে আমার ইউনিয়নের একটি মানুষও নদী পারাপারে কষ্ট পাবে না। স্থায়ী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত আমার এই সেবা অব্যাহত থাকবে।”

নৌকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। মহিষখলা গ্রামের কৃষক মুসলিম উদ্দিন বলেন, “আগে বর্ষায় স্কুল বন্ধ থাকত, রোগী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগে আমাদের দুর্ভোগ অনেক কমেছে।”

ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জানায়, “এখন আমরা প্রতিদিন নিশ্চিন্তে স্কুলে যেতে পারব। চেয়ারম্যান চাচাকে ধন্যবাদ।”

হস্তান্তর অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

২

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৩

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৪

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৫

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৭

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৮

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৯

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১০

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১১

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১২

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৩

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৪

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৫

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৬

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৭

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৮

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৯

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

২০