মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল - আলোর সকাল
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার
১২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাপানিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট ‘হাপানিয়া প্রিমিয়ার লিগ (এইচপিএল) সিজন-১’। গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে হাপানিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ফাইনাল ম্যাচে ভগবানপুর থ্রি স্টার একাদশ ২২ রানের ব্যবধানে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সকে পরাজিত করে প্রথম আসরের শিরোপা জিতে নেয়।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভগবানপুর থ্রি স্টার একাদশ নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জয়ের জন্য গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। জবাবে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাটিং করলেও নির্ধারিত ১০ ওভারে ১৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২২ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভগবানপুর থ্রি স্টার একাদশ।

খেলা শেষে ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম সরকার (সাজু)-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন শিকড় হাউজিং অ্যান্ড বিল্ডার্স এবং বন্ধন হাসপাতাল, বগুড়ার চেয়ারম্যান ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সভাপতি আলহাজ্ব শহিদুজ্জামান খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহিদুজ্জামান খন্দকার বলেন, “বর্তমান সময়ে মাদকের বিস্তার এবং স্মার্টফোননির্ভর ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি আমাদের তরুণ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অনুষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ জাহিদুল ইসলাম মণ্ডল, হাপানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিরুল ইসলাম কাদের, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, শিক্ষাবিদ ফিরোজ কবির, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বগুড়া থেকে আগত রুবেল ও আলী আব্বাস।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমাজ থেকে মাদক, অপরাধ ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড দূর করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম আসরের সফল সমাপ্তি ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবের রূপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০