মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে জাকির গাজীর ৫ম তলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লেগেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ০৬-১০-২০২৬ খ্রিঃ তারিখ রাত ১১টা ২৮ মিনিটের সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ আসে।
সংবাদ পাওয়ার পর মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ কার্যক্রম শুরু করে। এ সময় আগুনের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে দ্রুত আগুন নির্বাপণ করেন এবং অন্যদিকে ভবনের ছাদে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আগুনে কেউ হতাহত হয়নি। তবে আগুনে ভবনের ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস এর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভবনের বাসিন্দারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
মন্তব্য করুন