রামুতে সড়ক দুর্ঘটনা: ট্রাক-মোটর বাইক সংঘর্ষে আতিকুর রহমান নিহত। - আলোর সকাল
নুরুল ইসলাম সেলিম, রামু, কক্সবাজার। 
৪ অগাস্ট ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে সড়ক দুর্ঘটনা: ট্রাক-মোটর বাইক সংঘর্ষে আতিকুর রহমান নিহত।

কক্সবাজারের মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন খুনিয়া পালং ইউনিয়ন পালং কনভেনশন হলের সামনে ৩রা আগষ্ট আনুমানিক ৭,৪৬ মিনিটের সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান (২৪) নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পালং কনভেনশন হলের সামনের প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আতিকুর রহমান। নিহত আতিকুর রহমান স্থানীয় তেলখলা এলাকার মোজাফফরের ছেলে।

ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ট্রাকটি আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

২

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৩

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

৪

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

৫

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

৬

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

৭

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৩

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

১৪

হবিগঞ্জের তিন উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৫

মৌলভীবাজারের দুই উপজেলায় ১৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৬

সিলেটের তিন উপজেলায় ২১ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৭

সিলেট বিভাগের চার জেলায় ৮৬ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৮

সুনামগঞ্জের চার উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

১৯

৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হেলু মিয়াকে দেখতে চান এলাকাবাসী

২০