সমৃদ্ধির প্রত্যয়ে তাহিরপুরে কৃষক কৃষাণীর মধ্যে গাছের চারা বিতরণ  - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
৪ অগাস্ট ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমৃদ্ধির প্রত্যয়ে তাহিরপুরে কৃষক কৃষাণীর মধ্যে গাছের চারা বিতরণ 

কৃষি সমৃদ্ধির’—প্রত্যয়ে তাহিরপুরে ২০২৫ /২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসুচির আওতায় ১৫০ জন কৃষক কৃষানীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বাশের খুটি ও জৈবসার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা কৃষি অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণিদের হাতে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কৃষক-কৃষাণি ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, কৃষির উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি। গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকেরা নিজ নিজ বাড়ির আঙিনা, জমির আইল ও পতিত জায়গায় বেশি করে গাছ লাগালে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব।

তিনি বলেন, ‘কৃষি সমৃদ্ধি’ শুধু ফসল উৎপাদন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ রক্ষা এবং কৃষকের জীবনমানের উন্নয়ন—সবকিছু মিলিয়েই কৃষির প্রকৃত সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কৃষি ও পরিবেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এ জন্য কৃষকদের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা চাই কৃষকেরা ফসল উৎপাদনের পাশাপাশি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশকে সবুজ করে তুলুন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের বাড়তি আয়ের সুযোগও তৈরি হবে।’

অনুষ্ঠান শেষে কৃষক-কৃষাণিদের হাতে বিভিন্ন জাতের গাছের চারা বাঁশের খুটি, ও জৈবসার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০