*সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ০৮ (আট) জন গ্রেফতার* মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:) মো: সাইদুল হক, এসআই (নি:) বাবুল মিয়া, এএসআই (নি:) একে. এম জিয়াউল হক, এএসআই (নি:) শামীম নূর সঙ্গীয় ফোর্স সহ কানাইঘাট বিবিধ মামলা নং-২৮৮/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী ১। আনিছুল হক, পিতা-মৃত নুরুজ আলী, ২। মাহবুব, পিতা-আনিছুল হক, ৩। সলিম, পিতা-জয়নাল মিস্ত্রি, সর্ব সাং-বাউরভাগ ৩য় খন্ড, ৪। আলমাছ উদ্দিন, পিতা-আব্দুল হাই, ৫। গিয়াস উদ্দিন, পিতা-আব্দুল হাই, ৬। আব্দুল হাই, পিতা-মৃত মরম আলী, সর্ব সাং-বাউরভাগ ২য় খন্ড, সর্ব থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে ইং ১০/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০০:৪৫ ঘটিকার সময় কানাইঘাট থানার বাউরভাগ সাকিন হইতে গ্রেফতার করা হয়। এছাড়াও কানাইঘাট জিআর ৯৩/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী দুদু মিয়া(৩৮), পিতা-আলা উদ্দিন, সাং-নন্দীরাই, থানা-কানাইঘাট, জেলা সিলেটকে ইং ০৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানার নন্দীরাই সাকিন হইতে গ্রেফতার করা হয়। কানাইঘাট থানার জিআর ৩৭/২১ এর পরোয়ানাভুক্ত আসামী কামিল উদ্দিন (৩০), পিতা-জমির উদ্দিন, সাং-নিহালপুর, থানা-কানাইঘাট, জেলা সিলেটকে ইং ০৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকার সময় কানাইঘাট থানার নিহালপুর সাকিন হইতে গ্রেফতার করা হয়। অদ্য ধৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন