মৌলভীবাজার জেলায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিলেট রেঞ্জের ডিআইজি ডা. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ (১৬ জুলাই) মৌলভীবাজার সদর থানার ৭ নং চাঁদনিঘাট ইউনিয়নের গুজরাই গ্রামের হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর বাসভবন সংলগ্ন এলাকায় এই বিশেষ চিকিৎসা শিবিরের কার্যক্রম শুরু হয়েছে।
শিবিরে স্থানীয় বন্যাদুর্গতদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হচ্ছে।
মৌলভীবাজার পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এই কর্মসূচিটি পরিচালনা করছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও অনুরূপ বিশেষ চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।
দুর্যোগকালীন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মানবিক দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন