সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহীমপুর, মইনপুর, হালুয়ারগাঁও ও হালুয়ারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মহিনপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) এবং ইব্রাহীমপুর গ্রামের ফজল হকের ছেলে মো. সাজিদ মিয়া (২৫)।

অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম ও জুয়েল মিয়ার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট এবং সাজিদ মিয়ার কাছ থেকে চার পিস কমলা বর্ণের ও দুই পিস সবুজ বর্ণের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সব মিলিয়ে নয় পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট সাইফুল ইসলাম ও জুয়েল মিয়াকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাজিদ মিয়াকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামিদের কাছ থেকে মোট ২২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পরে মোবাইল কোর্টের নির্দেশে দণ্ডপ্রাপ্ত তিনজনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ-ওয়াশ উদ্ধার, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের

২

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

৩

রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর 

৪

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকে অশান্তির ঝড় :

৫

ভূল্লী উপজেলায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র বিতরণ। 

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু—মৃতদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

৭

মুন্সিগঞ্জে ৫ম তলা ভবনে আগুন নির্বাপণ করলো ফায়ার সার্ভিস।

৮

জগন্নাথপুরে য়ুবদল নেতা শামীম এর পিতার মৃত্যুতে উপজেলা যুবদলের শোক প্রকাশ 

৯

তাহিরপুরে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, একটি বাড়িতে অগ্নিসংযোগ; আহত অন্তত ২০

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১১

আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

১২

জনপ্রিয়তার শীর্ষে আব্দুস সুবহান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে একটাই নাম।

১৩

মৌলভীবাজারে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১৫

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

১৬

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

১৭

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

১৮

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

১৯

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

২০