ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো'র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি  - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

কুষ্টিয়ার ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদীর খনন কাজ সরকারিভাবে শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) তদারকিতে আমিন এণ্ড কোং,ইউনুস এণ্ড ব্রাদারস্,ন্যাচারাল,শামীমুর এই

ঠিকাদারি প্রতিষ্ঠানকে হিসনা খনন কাজের টেন্ডার দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর অংশে হিসনা নদীর মোট ৪২.৪ কি:মি:  অংশ খনন হবে,যেখানে চওড়া বেড ২০-২৬ মিটার,ঢাল ১:২-১:১.৫, তলদেশ থেকে গভীরতা কাটা হবে ৩.৫ -৫ মিটার,কিনার থেকে কিনারের দৈর্ঘ্য ২৬-২৮ মিটার এবং  যার ভেড়ামারা অংশে ৫.৮ কি:মি: খনন হবে।

কিন্তু কোথায় কতটুকু খনন হবে, নদীর দুই পাড়ের দখল উচ্ছেদ কিভাবে করা হবে, এসব বিষয় জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর এই নিয়ে স্থানীয়দের মাঝে আস্থাহীনতা আর সংশয়ের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, নদীরপাড় দখলমুক্ত করে খনন কাজের রোডম্যাপ জনসম্মুখে দ্রুত প্রকাশ করা হোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ২৫শে মে ঈদুল আযহার ছুটি চলাকালীন সময়ে ৯টি এস্কেভেটর ব্যবহার করে ভেড়ামারার কোদালিয়া পাড়া অংশে হিসনা নদীর খনন কাজ শুরু হয়েছে। এসময় নদীর পানি সেকে বাঁধ দিয়ে কাদামাটিতেই চলছিল খননকার্য।

নদীর কতটুকু অংশ খনন হবে জানতে চাইলে সাইড ম্যানেজার শাকিল আহমেদ মোবাইলে জানান, নদীর দুই পাড়ের স্থাপনা উচ্ছেদসহ খননের সার্বিক রোডম্যাপের বিষয়ে জানতে চাইলে তিনি পাউবো’কে দেখিয়ে দেন।

সূত্র জানায়, খনন কাজের ১৮ দিন পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা সাইট ভিজিটে আসেনি। এছাড়াও নদী খননের সাথে জড়িত কোন ব্যক্তিবর্গকেও অন্তত ৭ দিন খনন কাজের সাইডে গিয়েও পাওয়া যায়নি।

নদী খনন কাজ দেখতে আসা স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন,নদী খনন কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। কিন্তু খনন কাজের সাথে জড়িতদের ভূমিকায় আমরা সংশয়ে ও আস্থাহীনতায় রয়েছি। জানা মতে, তারা সঠিকভাবে এই কাজ দেখভাল করছে না। নদীর দুই পাড় দখলমুক্ত না করেই খনন কাজ চালানোর অপচেষ্টা লক্ষ্য করছি। বিত্তিপাড়া ঘোড়াশাহ্ মাজারের পূর্ব পাশে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা বাঁচিয়ে দেয়ার অপচেষ্টাও লক্ষ্য করছি। ঘোড়াশাহ মাজার হতে কাঠেরপুল হয়ে হিসনা ব্রীজ অভিমুখে আসতে অন্তত ৫০টি বাড়িসহ শতাধিক স্থাপনা নদীর মধ্যে রয়েছে। ইতিমধ্যেই কাঠেরপুল এলাকায় আবার নতুন করে অন্তত ৫-৭ টি বাড়ির ও স্থাপনার কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান, নদীর কতটুকু খনন করা হবে, কোন ম্যাপ অনুসারে নদীর প্রবাহ চলবে, এটা পরিষ্কার নয়। হিসনা নদী খননের সার্বিক তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, কোন নিয়মের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী মহল হিসনা নদী দখল করে রেখেছে।  নদীটির পৌর অংশে নির্মাণ করেছে স্থায়ী অট্টালিকা, নদীতে বাঁধ দিয়ে লিজের নামে ব্যক্তি মালিকানায়  চলছে মাছচাষ আর শুকনো মৌসুমে চাষাবাদ। স্থানীয়দের ভাষ্যমতে হিসনা নদী প্রতিনিয়তই দখল হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডসহ জেলা প্রশাসন একেবারেই নির্বিকার ছিল বলে অভিযোগ আছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এক সময়ের খরস্রোতা নদীটি ভেড়ামারার পৌরসভাসহ ধরমপুর, জুনিয়াদহ, চাঁদগ্রাম,মোকারমপুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে। নদীটি দৌলতপুরের মুসলিমনগরে পদ্মা নদীর শাখা হিসেবে উৎপত্তি হয়ে মিরপুরের চাপাইগাছি বিলে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫২ কিলোমিটার ও  প্রস্থ ৪২ মিটার(গড় ৩০ মি)।ভেড়ামারা অংশে নদীটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ কি:মি: এবং এর শাখা নদীসহ আরো ২০  কি:মি:।

উপজেলার বিভিন্ন ভূমি অফিস থেকে পাওয়া তথ্যমতে,শহরের হিসনা ব্রিজ পয়েন্ট থেকে কাঠেরপুলের শেষ সীমানা পর্যন্ত ১৩৬০,১৩৬২,১৩৫৩,১৩৪০-৪১,

১৩২৪-২৫,১৩১৮,১৩১৬ দাগগুলো নদীর ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু ৫৩ ও ৬২ দাগ ব্যক্তি মালিকানায় অধিভুক্ত আছে। বাকি দাগ গুলো নদীর খাস জমি। যা অন্যরা চাষাবাদ ও ভোগ দখল করছে। জানা গেছে, ১৯৫৬-৫৭ সালে অনেকেই “স্থায়ী বন্দোবস্ত”(পিআর) এর মাধ্যমে নদীর জমি সরকারের থেকে লিজ নিয়ে ১৯৭৬ সালে আর. এস (রিভিশনাল সার্ভে) এর মাধ্যমে তা নিজ নামে রেকর্ড করে নিয়েছে।

সরেজমিনে আরও দেখা যায়,হিসনা ব্রিজের দক্ষিণ পাশে নদীর কিছু অংশের প্রস্থ ৪০ মিটার আছে।বাদবাকি অধিকাংশ জায়গায় তা কমে ১৫-২০ মিটারের মত আছে। পৌরসভার কাঠেরপুল অংশে গিয়ে দেখা যায়, নদীর দুপাশ দখল হয়ে প্রস্থ কমে সরু হয়ে নদী মরাখালে পরিণত হয়েছে। অভিযোগ আছে,  নদীর জায়গা দখল করে এই অংশেই নির্মিত হয়েছে অন্তত ২০-২৫ টি দালাল বাড়ি ও স্থাপনা। নদী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এখানে নদীর ওপর নির্মিত হয়েছে ‘কাঠেরপুল’ ব্রীজ, যা নদীর প্রস্থের অর্ধেকেরও কম। হিসনা নদীর ওপর নির্মিত প্রায় প্রতিটি ব্রীজেই এই আইনকে অমান্য করা হয়েছে।

অতি সাম্প্রতিককালে নদীর জায়গা দখল করে মাটি ও বালু ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী,বিএনপি, জামায়াত নেতা ও তাদের আশীর্বাদপুষ্টদের বিরুদ্ধে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, হিসনা নদীর খনন কাজের জাস্ট প্রি-প্রিপারেশন শুরু হয়েছে। তাদেরকে শুধুমাত্র কাজের মুভিলাইজেশন করতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাজ উদ্বোধনের পর সার্বিক মানচিত্রের ডিজাইন ,ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য,কতটুকু কিভাবে হবে তার পরিপূর্ণ তথ্য সাইনবোর্ড আকারে দেওয়া থাকবে। এছাড়াও নদীর পাড় থেকে ৩০ ফুটের মধ্যে কোন স্থাপনা করার নিয়ম নেই।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত জানান, আমি হিসনা নদী খননকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে কাজ সঠিক হবে বলে আশ্বস্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

১০

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

১২

জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার।

১৩

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

১৪

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে ৫০ টাকা মোবাইল রিচার্জ পুরস্কার ঘোষণা

১৫

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

১৭

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

১৮

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৯

সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুলকে দেখতে সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল মান্নান

২০