তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার শান্তিপুর নদী ও টেকাটুকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খান শান্তনু। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্তূপীকৃত আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় প্রদান করা হয়।

এ সময় শান্তিপুর নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও অবৈধভাবে বালু উত্তোলনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি বলে প্রশাসন জানিয়েছে। প্রশাসনের দাবি, অভিযানের সময় নদীতে বালু উত্তোলনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অপরদিকে টেকাটুকিয়া এলাকায় মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ছিল ২ হাজার ৫০০ মিটার চটজাল, ২ হাজার মিটার কোনাজাল এবং একটি চায়না দুয়ারী জাল। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসন সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০