মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও জাতীয় শিক্ষা পদক বিজয়ীদের সম্মাননা - আলোর সকাল
মোঃ জুসেপ আলী চৌধুরী,
২৯ জুন ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও জাতীয় শিক্ষা পদক বিজয়ীদের সম্মাননা

মৌলভীবাজার, ২৮ জুন: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি. নং-এস ১৫৩৬ (৯৬)/৯৩), মৌলভীবাজার সদর শাখার উদ্যোগে রবিবার জেলা স্কাউটস ভবনে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সফিউল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রাশিদা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কাজী নাদিমুল হক, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জনাব ফয়জুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক জনাব মোঃ মহসিন খান, সহ-মহাসম্পাদক জনাব মুর্শেদ আহমদ এবং মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মৌলভীবাজার সদর শাখার সভাপতি জনাব খায়রুল আমিন সোহেল। এছাড়াও জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে দীর্ঘ কর্মজীবনে শিক্ষা উন্নয়ন, দক্ষ প্রশাসন, মানবিক নেতৃত্ব এবং শিক্ষকবান্ধব ভূমিকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সফিউল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক জনাব মেহনাজ বেগম।

দ্বিতীয় পর্বে জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজন শিক্ষার্থী, একজন প্রধান শিক্ষক এবং একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিতরা হলেন— শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী নন্দী (জাতীয় পর্যায়ে কুইজ-ইংরেজি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ), শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোঃ ফুরকান (জাতীয় পর্যায়ে হামদ ও নাত প্রতিযোগিতায় দ্বিতীয়), আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারিজাত চক্রবর্ত্তী (জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয়), নবীনগর মোঃ কলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানিসা ইসলাম তিনা (বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে শ্রেষ্ঠ), দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিহান ভট্টাচার্য্য (বিভাগীয় পর্যায়ে চিত্রাঙ্কনে শ্রেষ্ঠ), আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পূর্ণা রায় ভৌমিক (বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) এবং মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রাশিদা আক্তার (বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মৌলভীবাজার সদর শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জহির খান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সফিউল আলমের কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও শিক্ষকবান্ধব নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় শিক্ষা পদকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অর্জন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত অতিথি ও সুধীজনরা সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর থানার ওসিকে বদলি, দিরাই সার্কেল অফিসে পদায়ন

চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন

কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা 

মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ও জাতীয় শিক্ষা পদক বিজয়ীদের সম্মাননা

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে

তুরাগে মরদেহ উদ্ধারের গুজব ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। 

হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ৪ জনের নামে মিথ্যা মামলা; তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন -বিএমইউজে

সুনামগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ: মানববন্ধন, তদন্তের দাবি। 

১০

বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১১

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১২

ধর্মপাশায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

১৩

তাহেরপুর কলেজ– Student group কে “রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের” পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান

১৪

দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে আটক।

১৫

মান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

১৬

এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

১৭

বাগমারা’য় চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

১৮

জগন্নাথপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন

১৯

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান।

২০