লিভার ক্যান্সারে আক্রান্ত ২৩ বছরের জয় তালুকদার; জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৪ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিভার ক্যান্সারে আক্রান্ত ২৩ বছরের জয় তালুকদার; জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

মাত্র ২৩ বছর বয়স। সামনে ছিল স্বপ্নময় ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্নকে থমকে দিয়েছে মরণব্যাধি লিভার ক্যান্সার। বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর-রঘুনাথপুর গ্রামের জয় তালুকদার।

জয়ের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও একটি সাধারণ পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের অনেকটাই চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। তবুও প্রিয় সন্তানকে সুস্থ করে তুলতে পরিবারের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখতে এখন সমাজের বিত্তবান, প্রবাসী এবং মানবিক মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। অর্থের অভাবে যেন একটি তরুণ প্রাণ ঝরে না যায়—এই প্রত্যাশা থেকেই তারা সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

পরিবার আরও অনুরোধ জানিয়েছে, যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তারা অন্তত এই আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এতে সহানুভূতিশীল মানুষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বাড়বে।

সহযোগিতার জন্য যোগাযোগ:

– বিকাশ: 01710-897022

– যোগাযোগ: 01710-897022

– রোগী: জয় তালুকদার

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সামান্য সহযোগিতাও হতে পারে একজন তরুণের নতুন করে বেঁচে থাকার আশার আলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০