শেরপুরের নকলায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশী মদ, আটক-৩ - আলোর সকাল
শেরপুর প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরের নকলায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশী মদ, আটক-৩

শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তাগুলোর ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট (Magic Moments), ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চালানটি ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজ নকলা থানা পুলিশ একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নতুন কমিটির

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

১০

ধর্মপাশায় মা, নবজাতক,শিশু ও কিশোর – কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরীতে “সুশীলন” আয়োজিত উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

১১

শান্তিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ৭৩৩ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

১৩

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা, লোহাগড়ায় ২ জন গ্রেফতার*  

১৪

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

১৫

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

১৬

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

১৮

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

১৯

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

২০