১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ), সৌদি ফেরত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি - আলোর সকাল
নুরুল ইসলাম সেলিম, রামু, কক্সবাজার প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ), সৌদি ফেরত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় ১০৬ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে হাফেজ মাওলানা মহিউদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ও অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম গোয়ালিয়া পালং এলাকার জমির আহমদ ও জাহেদা বেগমের পরিবারের পক্ষ থেকে তাদের ভাইয়ের বিবাহ উপলক্ষে মোবারক হোসেনের মাধ্যমে স্বর্ণ পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সৌদি আরব থেকে দেশে ফেরার পথে হাফেজ মাওলানা মহিউদ্দীন ওই স্বর্ণের একটি অংশ, যার ওজন প্রায় ১০৬ গ্রাম বলে দাবি করা হচ্ছে, নিয়ে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত মহিউদ্দীন হলদিয়া পালং ইউনিয়নের পাতা বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মকসুদ আহমদ এবং মাতা আনোয়ারা বেগম।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফেজ মাওলানা মহিউদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি তদন্ত করে স্বর্ণ উদ্ধারের পাশাপাশি অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১০

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১১

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১২

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৩

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৪

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৫

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৮

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৯

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

২০