চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১২ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শুন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।

জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়া চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত

মাদকের বিরুদ্ধে “কঠোর অবস্থান” ঘোষণা আস্ সুন্নাহ পরিষদ (বৃহত্তর) পুরান লাউড়

ফরিদপুরে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশী মদ, আটক-৩

গাইবান্ধা ইউনিয়ন আনসার কমান্ডার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

ডিআইজির নির্দেশে কানাইঘাট থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার

বিজয়নগরে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় জিম্মি দশা থেকে উদ্ধার হলেন ব্যবসায়ি, আটক সহোদর

১০

দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ। 

১১

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ০১

১২

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে যাচাই-বাছাই তালিকা তৈরি

১৩

পুঠিয়ায় সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধ আংগুল দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হলো পরীক্ষার ফি

১৪

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

১৫

জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি 

১৬

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ধর্মপাশায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৮

মুন্সীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল শিশুর ভ্রুণ।

১৯

দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

২০