ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। ময়মনসিংহ
৮ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম পেট্রোল ও ডিজেল দেওয়ার অভিযোগে মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার।

অভিযানকালে ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের জন্য নির্ধারিত পরিমাণের তুলনায় পেট্রোল ও ডিজেল কম সরবরাহের বিষয়টি ধরা পড়ে। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টদের নির্ধারিত মান ও পরিমাপ অনুসরণ করে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

২

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৩

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৪

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৫

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৬

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৭

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৮

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৯

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১০

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১১

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১২

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৩

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৪

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৬

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৭

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৮

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৯

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

২০