কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম - আলোর সকাল
মো. নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
৮ অক্টোবর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মেঘনা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমনে দক্ষতার স্বীকৃতি, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেন মো. শহীদুল ইসলাম।

জেলা পুলিশের মূল্যায়নে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকার জন্য ‘খ’ ক্যাটাগরির শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “এ স্বীকৃতি আমার একার নয়; মেঘনা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মেঘনাবাসীর আস্থা অর্জনে কাজ করে যাব।”

তিনি বলেন, মেঘনা থানার আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেঘনা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সম্মাননাকে সংশ্লিষ্টরা পুলিশের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মূল্যায়ন হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

১

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৪

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৫

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

৬

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

৭

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

৮

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

৯

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১০

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১২

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৩

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৪

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৫

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৬

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন

১৭

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে জানলেন বিয়ে

২০