উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক  - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):

উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার চট্টগ্রাম মহানগরের চেরাগীপাহাড় শাহআনিছ মার্কেটস্হ নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নির্বাচন। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রাণবন্ত উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।

নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন— সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আমিনুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রিদুয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-অর্থ সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক সাফায়েত মোরশেদ, প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল সিফাতউল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জুয়েল সিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস নেজাম উদ্দীন কাদেরী, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান,আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো,

নারী বিষয়ক সম্পাদক শরীফুন নাহার হ্যাপী, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ উদ্দিন।

নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা ও দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইঁয়া, ফুলকলি লিমিটেড-এর জিএম এম এ সবুর, দৈনিক চট্টগ্রাম পোস্ট-এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ

২

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

৩

ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা

৪

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

৫

মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু।

৬

শেরপুরে বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ যোগ্য প্রার্থী প্রয়োজন মনে করেন এলাকাবাসী, 

৭

তাহিরপুরে বাদাঘাট সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ জন

৮

তাহিরপুরে আইডিয়াল ভিশন কলেজের শতভাগ শিক্ষার্থী পাস, আনন্দিত শিক্ষক-অভিভাবক

৯

তাহিরপুরে কামরাবন্দ ড্রিমল্যান্ড ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১০

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১১

শাল্লার চাকুয়া গ্রামের কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী আর নেই

১২

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

১৩

আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন।

১৪

সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম

১৫

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন

১৬

টাইব্রেকারে বাদাঘাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহালা এফসি

১৭

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

১৮

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

১৯

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

২০