তৃণমূলের আস্থার প্রতীক ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারী প্রভাষক সাইফুল ইসলামকে তারালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৃণমূলের আস্থার প্রতীক ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারী প্রভাষক সাইফুল ইসলামকে তারালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

রোকসানা পারভিন খুলনা 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। আর এই নির্বাচনে তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। দলের দুঃসময়ে রাজপথের আপসহীন লড়াই এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকায় তিনি ইতিমধ্যে সর্বস্তরের মানুষের কাছে ‘দুঃসময়ের কাণ্ডারী’ ও ‘আস্থার প্রতীক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের প্রতিটি ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রভাষক সাইফুল ইসলাম। রাজনৈতিক কারণে বিভিন্ন সময় হামলা, মামলা ও হয়রানির শিকার হলেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। করোনাকালীন সংকট কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তারালী ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ বিএনপি নেতাকর্মী জানান, “সাইফুল ইসলাম একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। তিনি যুবদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন। তারালী ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তিনি তৃণমূলের প্রকৃত আস্থার প্রতীক।”

নিজের প্রার্থিতা ও রাজনৈতিক লক্ষ্য নিয়ে প্রভাষক সাইফুল ইসলাম বলেন, “আমি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। দলের কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তারালী ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থনে আমি নির্বাচিত হতে পারি, তবে তারালী ইউনিয়নকে একটি বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেব।”

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রভাষক সাইফুল ইসলামের সমর্থনে তারালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ব্যানার-পোস্টার শোভা পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও শুভকামনা জানাচ্ছেন স্থানীয় ভোটার ও যুবসমাজের প্রতিনিধিরা। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করে তাকেই তারালী ইউনিয়নে দলীয় ,মনোনয়ন যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

২

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

৩

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

৪

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

৫

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

৬

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

৭

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৮

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৯

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী  রিনা রানী মধু নেই

১২

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

১৩

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের মানববন্ধন

১৫

ডেঙ্গু ঠেকাতে মাঠে টিম-৭, দুই দিনে দুই ওয়ার্ডে ব্যপক অভিযান—ধ্বংস লার্ভা, বাড়ছে সচেতনতা

১৬

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

১৭

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১৯

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

২০