ভোলাগঞ্জ–ছনবাড়ী সড়কে ভারী গাড়ির চাপ, বার গেট বন্ধ রাখার দাবি এলাকাবাসীর - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাগঞ্জ–ছনবাড়ী সড়কে ভারী গাড়ির চাপ, বার গেট বন্ধ রাখার দাবি এলাকাবাসীর

কোম্পানীগঞ্জ,সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ছনবাড়ী পর্যন্ত গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়ক রক্ষা, জনদুর্ভোগ কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভোলাগঞ্জ পয়েন্টে স্থাপিত বার গেট খুলে না দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা। একই দাবিতে এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, ভোলাগঞ্জ থেকে শাহ আরেফিন টিলা পর্যন্ত সড়কটিতে রয়েছে পাঁচটি বড় সেতু ও কালভার্ট। এর মধ্যে বাবুলনগর এলাকার পর একটি ছোট কালভার্ট বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সড়ক দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করলে কালভার্টটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতেও বিপর্যয় দেখা দিতে পারে।

এলাকাবাসী জানান, সড়কটির একাংশ পাকা হলেও বড় একটি অংশ এখনো কাঁচা। রাতভর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের ক্ষতি হওয়ার পাশাপাশি তীব্র শব্দদূষণ, ধুলাবালি ও বায়ুদূষণে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

বর্ষা মৌসুমে এ সড়কের দুর্ভোগ চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়, পুরো রাস্তা কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। তখন যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়। এ পথে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল ও কলেজ। ফলে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। কাদা-পানি মাড়িয়ে অনেকটা ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় তাদের।

পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইকবাল হুসেন বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন আমাদের স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। বর্ষাকালে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। ভারী গাড়ি চলাচল করলে রাস্তা আরও নষ্ট হয়। এতে আমাদের পড়াশোনা ও যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা চাই, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হোক।”

স্থানীয় যুবদল নেতা সোনা মিয়া বলেন, “আমরা ভোলাগঞ্জ পয়েন্টে স্থাপিত বার গেট খুলে না দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। গত বছর ভারী যানবাহন চলাচলের কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তার অবস্থা নষ্ট হয়ে যায়, চলাচলে চরম কষ্ট হয়। এবারও একই পরিস্থিতি তৈরি হোক, তা আমরা চাই না। জনস্বার্থে বার গেট বন্ধ রেখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

ছনবাড়ী গ্রামের অ্যাডভোকেট আলম বলেন, “আমরা গত বছরও এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার ছাতক প্রশাসনের কাছে আবেদন করেছি। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। কয়েক দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে আবার চালু হয়ে যায়। এভাবে সাময়িক ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। স্থায়ীভাবে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। ছনবাড়ী থেকে ইছামতী সড়ক একসময় পাকা থাকলেও ভারী যানবাহন চলাচলের কারণে বর্তমানে সেই সড়কের পাকা অংশেরও অনেক জায়গায় অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।”

১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত দাস বলেন, “আমরা বার গেট খুলে না দেওয়ার দাবিতে আবেদন করেছি। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রোগী যাতায়াত করেন। ভারী যানবাহন চলাচল করলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ থাকে না। জনস্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বার গেট বন্ধ রাখার বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িকভাবে যান চলাচল বন্ধ করলেই হবে না, সড়কের ধারণক্ষমতা ও ঝুঁকিপূর্ণ কালভার্টের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে। ভোলাগঞ্জ পয়েন্টের বার গেট খুলে দিয়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ তৈরি হলে সড়কটির অবশিষ্ট অংশও দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

তাই জনদুর্ভোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা, রোগীদের চলাচল এবং সড়ক ও কালভার্টের স্থায়িত্ব বিবেচনায় ভোলাগঞ্জ পয়েন্টের বার গেট বন্ধ রাখার পাশাপাশি ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

২

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

৩

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

৪

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

৫

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

৬

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

৭

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৮

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৯

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী  রিনা রানী মধু নেই

১২

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

১৩

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের মানববন্ধন

১৫

ডেঙ্গু ঠেকাতে মাঠে টিম-৭, দুই দিনে দুই ওয়ার্ডে ব্যপক অভিযান—ধ্বংস লার্ভা, বাড়ছে সচেতনতা

১৬

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

১৭

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১৯

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

২০