ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভেড়ামারা, কুষ্টিয়া, প্রতিনিধিঃ

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ওষুধের দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ‘বৈশাখী মেডিকেল স্টোর’ ও ‘মেসার্স মাহিন ড্রাগ হাউস’ নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে ওষুধের দোকানগুলোতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

২

৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চন্ডিপুরে রফিকুল আল আমিনের গণসংযোগ ও মতবিনিময় সভা

৩

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

৪

কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায়!

৫

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার 

৬

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল।

৭

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, নগদ অর্থ ও খাদ্যসহায়তা পুনর্বাসনে ঢেউটিন দেওয়ার আশ্বাস ইউএনওর

৮

দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

৯

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

১১

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

১২

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

১৩

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

১৪

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

১৫

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

১৬

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৭

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৮

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

২০