মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে - আলোর সকাল
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
৬ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত কোহিনূর আক্তার হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন।

গতকাল সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আদালতে জামিনের জন্য হাজির হওয়া ৩৮ আসামির মধ্যে ছয়জনকে জামিন দেওয়া হলেও বাকী ৩২ জন আসামীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৫ আগস্ট মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাঁদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী সোমবার ৩৮ আসামি কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনকে জামিন দেন এবং ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া বাকি তিন আসামি আদালতে হাজির হননি বলে জানা গেছে।

এর আগে গত ২ অক্টোবর মামলার আরও একজন আসামিকে আটক করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ সানাউল্লাহ। তিনি বলেন, মামলা দায়েরের পর প্রথম দফায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মামলা দায়েরের রাতেই এবং একজনকে পরদিন গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের নির্দেশে আরও ৩২ আসামিকে কারাগারে পাঠানোর পর এ মামলায় এ পর্যন্ত মোট ৩৮ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বাইরে বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আমরা সব আসামিকেই আইনের আওতায় নিয়ে আসব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

২

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

৩

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

৪

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

৫

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

৬

ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের।

৭

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

৮

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

৯

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

১০

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

১১

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১২

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

১৪

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

১৫

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

১৬

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১৭

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১৮

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২০