
“মানবতার কল্যাণই লক্ষ্য” ও “সততাই আমাদের সাহস”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ২টায় আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুনাঈম আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কামালপুর ইউনিয়নের সাবেক চারবারের নির্বাচিত চেয়ারম্যান ফয়ছল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ)-এর সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেপ আলী চৌধুরী, আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ এবং হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ সময় ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুনাঈম আহমদ, অর্থ সম্পাদক সেলিম আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক এম. এ. শহীদ, সাংগঠনিক সম্পাদক মওলুদ আহমদ, দেলোয়ার হোসেন ও জিয়াউর সানি, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, সাবেক আহ্বায়ক আব্দুল করিম, সাবেক সদস্য সচিব আব্দুল হামিদ, সদস্য মৌলুদ হোসেন, মিজান মিয়া, আবুল হোসেন ফায়েল, শাহিন মিয়া, মফিজুল ইসলাম হাদীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের অর্জিত সাফল্য শুধু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের নয়, বরং সমাজ ও দেশের জন্যও অনুপ্রেরণার। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন