শ্যামনগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘিরে তীব্র বিতর্ক: ত্যাগীদের বঞ্চিত করে ‘হাইব্রিড’দের স্থান দেওয়ার অভিযোগে তৃণমূলে ক্ষোভ - আলোর সকাল
মোছাঃ পারভিন আক্তার, খুলনা
৪ অগাস্ট ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘিরে তীব্র বিতর্ক: ত্যাগীদের বঞ্চিত করে ‘হাইব্রিড’দের স্থান দেওয়ার অভিযোগে তৃণমূলে ক্ষোভ

যুগ্ম আহ্বায়ক পদে গাজী শাহ আলমকে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন; কমিটি পুনর্গঠন ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি নেতাকর্মীদের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে তৃণমূলে ব্যাপক অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। দলের একাংশের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে হামলা-মামলার শিকার হওয়া ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন অভিযোগ থাকা কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা ও উদ্বেগ বাড়ছে বলে দাবি তাদের। গত ২৭ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে আলহাজ সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়ন, হামলা ও একাধিক মামলার মুখেও যারা বিএনপির রাজনীতি ধরে রেখেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাননি। অন্যদিকে, অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন অভিযোগ থাকা কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যুগ্ম আহ্বায়ক পদে গাজী শাহ আলমের অন্তর্ভুক্তি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। অভিযোগকারীদের দাবি, সে সময় তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি; বরং জমি দখল, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গাজী শাহ আলম আওয়ামী লীগের পরিচয় ত্যাগ করে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা জাসাসের কমিটিতে অন্তর্ভুক্ত হলেও জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয় বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট রাতে শ্যামনগর উপজেলার ৫ নম্বর কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে তিনটি দোকানে লুটপাটের ঘটনায়ও গাজী শাহ আলমের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী কওছার আলী গাজীর দাবি, তিনি গাজী শাহ আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তৎকালীন দায়িত্বরত অফিসার ইনচার্জ অভিযোগ গ্রহণ করেননি। পরে তিনি সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।

স্থানীয়দের একাংশের দাবি, গাজী শাহ আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সশস্ত্র বাহিনী সক্রিয় রয়েছে, যার সদস্যরা তার নির্দেশনায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, সীমান্তপথে অবৈধ কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। এসব অভিযোগের সমর্থনে বিভিন্ন নথি, ছবি ও অভিযোগপত্র তাদের কাছে রয়েছে বলেও তারা উল্লেখ করেন। তৃণমূল নেতাকর্মীদের মতে, অতীতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণকারী এবং পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপিতে সক্রিয় হওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া দলের আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের অভিযোগ, এ ধরনের সিদ্ধান্ত ত্যাগী নেতাকর্মীদের নিরুৎসাহিত করবে এবং ভবিষ্যতে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আরও জানান, গাজী শাহ আলম পূর্বে জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে আবার উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় তারা বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মীর মতে, নতুন কমিটি পুনর্বিবেচনা করে অতীতের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান, ত্যাগ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। একই সঙ্গে কমিটিতে অন্তর্ভুক্ত বিতর্কিত ও অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এ বিষয়ে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ অনিন্দ্য ইসলাম অমিত (ভারপ্রাপ্ত) এর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। “এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ২৮/১ ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০-এর অফিসের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বারবার কল করা হলেও কেউ ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১০

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১১

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১২

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৩

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

১৪

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

ধর্মপাশায় পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রী পূর্ণ রানী দাসের মৃত্যু

১৬

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

১৮

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

১৯

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

২০