হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার পর আমান উল্লাহ আমিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হাউজবোডে অবস্থানরত এক নারীসহ ৯ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকার রক্তি নদী থেকে আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি একটি মালবাহী নৌকার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগে জানা যায়, মঙ্গলবার ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোড ও মালামাল পরিবহনকারী নৌকা রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে NAUTILUS (KTV) নামের একটি হাউজবোডের ১০ থেকে ১৫ জন লোক মালবাহী নৌকায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার সময় নৌকায় থাকা পাঁচজন স্টাফ ও তিনজন যাত্রী মারধরের শিকার হন। এ সময় নৌকার মালিক কামাল মিয়াকে হাউজবোডের লোকজন আটক করে রাখে বলে অভিযোগ রয়েছে। প্রাণভয়ে নৌকায় থাকা অন্যরা রক্তি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে যান। পরে স্থানীয় লোকজন এসে কামাল মিয়াকে উদ্ধার করেন।

পরবর্তীতে সবার খোঁজ পাওয়া গেলেও আমিন নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেলে তার মরদেহ নদীতে ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পিতা কামাল হোসেন অভিযোগ করে বলেন, “আমাকে আটক করে মারধর করা হয়েছে। পরে নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয়ভীতি দেখানো হয়েছে। তারা বলেছে তাদের হাত অনেক লম্বা। আমি আমার ছেলের হত্যার ন্যায়বিচার চাই।”

তিনি আরও জানান, ঘটনার পর তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই ঘটনায় হাউজবোডের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দেওয়া হয়। বিষয়টি আপস-মীমাংসার উদ্যোগ চলাকালে আমিনের মরদেহ উদ্ধার হয়।

এদিকে মরদেহ উদ্ধারের পর পুলিশ হাউজবোডে অবস্থানরত এক নারীসহ ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুশংকর পাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

১০

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১১

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১২

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৪

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৫

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৬

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৭

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৮

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৯

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

২০