হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় আহত দাদা ও নাতি; পরিবার নিয়ে বাঁচতে বৃদ্ধের আকুতি - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি।
২৫ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় আহত দাদা ও নাতি; পরিবার নিয়ে বাঁচতে বৃদ্ধের আকুতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় দাদা ও নাতি আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মৃত পেচু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬৫) ও তার নাতি মিনাবাজার মসজিদের বেলাল (রা.) হেফজখানার ছাত্র হাফেজ মো. তারেক (১২) সিএনজি যোগে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, স্থানীয় আব্দুল খালেক, জকির, ইব্রাহীম, সেলিম, রাসেল, আব্দুল হাকিম, আব্দুল্লাহ, আব্দুল আলীম ও রহিম উল্লাহর নেতৃত্বে হামলাকারীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে বৃদ্ধ আব্দুল গফুর ও তার নাতি হাফেজ মো. তারেক গুরুতর আহত হন।

খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। আহতদের বর্তমানে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার শিকার বৃদ্ধ আব্দুল গফুর জানান, গত ১২ মে হামলাকারীরা তার বসতভিটা দখল করে নেয়। এ ঘটনায় তিনি টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের জের ধরে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সশস্ত্র হামলাকারীরা আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাদের অত্যাচারে হয়তো জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। ভয়ের কারণে আমার প্রবাসী ছেলেও বাড়িতে আসতে পারছে না।”

পুরো ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতা ওসমান গণিকে দায়ী করেন বৃদ্ধ আব্দুল গফুর।

এদিকে, আহত বৃদ্ধের জামাতা ও পালংখালী ইউনিয়ন শাখা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলমও এ ঘটনার জন্য টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণিকে দায়ী করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, “ওসমানের নিকটাত্মীয়রা আমার শ্বশুরের দখলীয় খরিদা সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। বসতভিটার একাংশ দখল নিয়ে রাতারাতি গাছ লাগানো হয়েছে। বর্তমানে পরিবারের নারী-পুরুষ এমনকি শিশুরাও আতঙ্কে দিন কাটাচ্ছে।”

তিনি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

এদিকে, ঝিমংখালীতে সশস্ত্র হামলায় এক বৃদ্ধ ও এক ক্ষুদে হাফেজে কুরআন আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একটি পরিবারকে এলাকা ছাড়া করার অপচেষ্টা চলছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে আহত বৃদ্ধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে বলেন, তার প্রবাসী ছেলে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন এবং পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০