অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা

যশোরের অভয়নগরে সাংবাদিক আবুল বাশারের ওপর দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশের ওপর সরাসরি আঘাত। এমন হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করা হয়েছে বলে সংগঠনটি মনে করে।

বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অভয়নগরে সাংবাদিক আবুল বাশারের ওপর সংঘটিত বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

সংগঠনটি আরও জানায়, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আহত সাংবাদিক আবুল বাশারের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

বিএসকেপির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য অশনিসংকেত।

সংগঠনটি প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০