“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। নির্বাচনে বিজয়ী হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের বারহাল গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জবেদ আলীর সভাপতিত্বে এবং কাজী আবুল ফজলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সায়ফুল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আজিজুল ইসলাম, বজলুল রহমান মাস্টার, মাওলানা হারুনুর রশিদ, সজিম উদ্দিন আহমেদ, মাওলানা আমামিন, মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল বাতেন, জামাল উদ্দিন শিকদার, দুলাল মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “আপনারা চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচনে বিজয়ী হতে পারি, তাহলে ইউনিয়নকে মাদকমুক্ত রাখব। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।”

তিনি বলেন, কোনো প্রভাবশালী বা অর্থশালী ব্যক্তি তাঁকে অন্যায়ের পথে বাধা দিতে পারবেন না। তিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং ইউনিয়নের স্বাস্থ্যসেবা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

এ ছাড়া ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হোন বা না হোন, তিনি সব সময় এলাকাবাসীর পাশে থাকবেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই”—মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

১

বাদাঘাটে মোল্লাপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন আবুল কালাম আজাদ

২

শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

৩

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

৪

লোহাগড়ায় জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে ওসি শরিফুল ইসলাম

৫

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

৬

নতুন বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা, আহত ৩; ফুটপাত-ড্রেন নির্মাণে জটিলতা

৭

অতীতের আক্ষেপ তুলে ধরে উঠান বৈঠকে আবেগাপ্লুত হযরত আলী, নতুন করে চাইলেন মানুষের আস্থা ও সহযোগিতা

৮

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

৯

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

১০

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

১১

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

১২

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

১৩

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১৪

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

১৫

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

১৬

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

১৭

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১৮

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১৯

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

২০