কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

রোকসানা পারভিন। স্টাফ রিপোর্টার। খুলনা।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের চলাচলের পথ জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হোসেন, মজিদ সরদার, খালেক মোল্লা, রাকিব উদ্দিন, মোস্তফা গাজী,আসফারুক গং দের বিরুদ্ধে। ভুক্তভোগী আলতাফ হোসেনের চলাচলের একমাত্র রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তার পরিবারসহ স্থানীয় বেশ কিছু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে যে রাস্তাটি দিয়ে যাতায়াত করতেন, তা হঠাৎ করেই বন্ধ করে দেন একই এলাকার ফারুক হোসেন ও মজিদ সরদার ও তার বাহিনী,পূর্ব নোটিশ ছাড়াই রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আলতাফ হোসেনের পরিবার ও অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, “এই পথটি দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করছি। কিন্তু ফারুক হোসেন ও মজিদ সরদার ও তার বাহিনী রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আসফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গাটা আমাদের ব্যক্তিগত নয় এটা মসজিদের জায়গা দীর্ঘদিন জোরপূর্বক আলতাব হোসেন দখল করে খেতো এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মসজিদ কমিটি তাদের জায়গাটা বুঝিয়া নিয়েছে এটা মসজিদের নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি, “আমার কোনো রাস্তা বন্ধ করিনি, রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, গ্রামীণ একটি পরিবারের চলাচলের পথ এভাবে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং আলতাফ হোসেনের পরিবারের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। উভয় পক্ষকে নিয়ে বসে দ্রুত একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

২

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

৩

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

৪

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

৫

নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক

৬

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!

৭

কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

৮

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

৯

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

১০

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১১

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

১২

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

১৩

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

১৪

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

১৫

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

১৬

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

১৭

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১৮

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১৯

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

২০