জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি  - আলোর সকাল
বিশেষ প্রতিনিধিঃ
১১ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি 

হুমায়ূন কবীর ফরীদি,

জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের মধ্যখানে বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানিতে একাকার হয়ে চলাচলের ক্ষেত্রে প্রায় অনুপযোগী হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। জনস্বার্থে দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে ও জানাযায়, বিগত ১০/১২ দিন ধরে সুনামগঞ্জের জনগুরুত্বপূর্ণ জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী সাবেক মেম্বার সিতাভ আলীর বাড়ীর সামনে সড়কের উপর বড় গর্তের সৃষ্টি হয়ে কাঁদা-পানিতে একাকার হয়ে হয়ে পড়েছে। প্রায়ই এই স্থানে ছোট -খাটো দুর্ঘটনা ঘটছে। যানবাহন গর্তে আটকা পড়ে চলাচল বিলম্বিত হচ্ছে। এই সড়ক দিয়ে জীবন জীবিকার তাগিদে প্রতিনিয়ত শত শত যাত্রীসাধারণ যানবাহনে উপজেলা সদর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। এমনকি স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক -শিক্ষার্থী সহ অফিসগামী লোকজন পায়ে হেটে চলাচল করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। গাড়ীর চাকার চাপে কাদা-পানি ছিটকে অনেক সময় পথচারীদের গায়ে পড়ে জামা-কাপড় নষ্ট হচ্ছে। বিধায়, জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন, এলাকার সচেতন মহল।

এব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী একাধিক যানবাহনের চালক, পথচারী ও শিক্ষার্থী, তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরের জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রায় অনুপযোগী হয়ে আছে। জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্তমানে বৃষ্টি বাদলে গর্তগুলো কাঁদা পানিতে একাকার হয়ে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। তাই জনস্বার্থে, সড়কটির সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০