জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
১৫ জুন ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

জগন্নাথপুর টু পাগলা সড়ককে মাদক পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। যার ফলশ্রুতিতে জগন্নাথপুরে গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ভারতীয় মদ ক্রয়-বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ।

১৫ ই জুন রোজ সোমবার সরেজমিনে ঘুরে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর -পাগলা সড়ক দিয়ে প্রতিনিয়ত মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজি গাড়ী যোগে অবাধে ভারতীয় মদ, বাংলা মদ, গাঁজা ও ইয়াবা সহ রকমারি মাদক পাচার করছে মাদক ব্যবসায়ীরা। আর এই সকল মাদক দ্রব্য জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রেতা মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে। অতি সুকৌশলে সুশীল সমাজ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেরী করে গাঁজা, চোলাই মদ, ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট নামক মদক দ্রব্য আবাদে বিক্রি করছে। অতি সহজে এই সকল মাদক দ্রব্য যুব সমাজ ও মধ্য বয়স্ক ব্যক্তিরা হাতের নাগালে পেয়ে সেবন এর ফলে মরণব্যাধি ক্যানসার, শ্বাসকষ্ট, স্মৃতি শক্তি হারানো সহ বিভিন্ন প্রকার প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এমনকি নেশার টাকা যোগানোর তাগিদে পরিবারের সাথে অসাধাচারন করার পাশাপাশি চুরি-ছিনতাই সহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। উপজেলার প্রায় ৬০% যুব সমাজ কোনোনা কোনো ভাবে মাদকাসক্ত। এসকল মাদকদ্রব্য পাচারের নিরাপদ রোড হিসেবে জগন্নাথপুর টু পাগলা সড়কের দারাখাই ব্রীজ ও যোগল নগর পয়েন্টকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মাঝে -মধ্যে চুনোপুঁটি মাদক ব্যবসায়ীরা প্রশাসনের হাতে গ্রেপ্তার হলেও রাগব বোয়াল মাদক ব্যবসয়ারী থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সমাজকে সুন্দর ও পরিছন্ন রাখার লক্ষে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ করে রাগব বোয়াল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০