জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জনগণের অধিকার, সাধারণ যাত্রী ও প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের কারাভোগ শেষে মুক্তিলাভ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এক মাস তিন দিন কারাভোগের পর মেজর (অব.) আখতারুজ্জামান আবার তাঁদের মাঝে ফিরে এসেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। তাঁর দাবি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে আখতারুজ্জামানকে কারাভোগ করতে হয়েছে।

বিমানবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াত আমির বলেন, লাগেজ পেতে দীর্ঘসময় অপেক্ষা, ট্রলির সংকট, লাগেজ থেকে মালামাল চুরি এবং অন্যান্য অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মেজর আখতারুজ্জামান। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদের ভাষা কঠিন হলেও তিনি কারও গায়ে হাত দেননি। অথচ তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগে মামলা করা হয়েছে, যা তিনি মিথ্যা বলে দাবি করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মেজর আখতারুজ্জামানের প্রতিবাদের পর বিমানবন্দরের সমস্যা সমাধানে কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দফায় নতুন ট্রলি সংযোজন, লাগেজ বেল্টে ক্যামেরা স্থাপন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা যুক্ত করা হয়েছে। তাঁর মতে, এসব উদ্যোগ প্রমাণ করে, আখতারুজ্জামান যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর বাস্তবতা ছিল।

তিনি বলেন, মেজর আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রবাসীরাও সভা-সমাবেশ, মিছিল ও বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। সাধারণ যাত্রী ও প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলা ব্যক্তিদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা, রিমান্ডে নেওয়া এবং আদালত প্রাঙ্গণে তাঁকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা দুঃখজনক। মামলা বা ভয়ভীতি দেখিয়ে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যাবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে জনগণের দুঃখ-দুর্দশা দূর করার উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর কারাভোগের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জনগণের পক্ষে, ন্যায় ও সত্যের পক্ষে এবং ইসলামের পক্ষে কথা বলার সাহস মহান আল্লাহ তাঁকে দিয়েছেন। বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার, অব্যবস্থাপনা ও হয়রানির প্রতিবাদ করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে তিনি বলেন, গ্রেফতারের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়। তাঁকে গ্রেফতার করতে হলে আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা দেখানোর কথা বলেছিলেন তিনি। গ্রেফতারে আপত্তি না থাকলেও তাঁকে কেন রিমান্ডে নেওয়া হয়েছিল, সে প্রশ্ন তোলেন তিনি।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা বর্ণনা করে মেজর আখতারুজ্জামান অভিযোগ করেন, তাঁর চোখ বেঁধে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ কার্যক্রম, নেতৃত্ব ও সাংগঠনিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাঁর প্রশ্ন, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের এখতিয়ার পুলিশকে কে দিয়েছে?

তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ তদন্ত করবে এবং অপরাধের তথ্য উদ্ঘাটন করবে। তবে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ বিষয়ে অনুসন্ধানের নামে জিজ্ঞাসাবাদ গ্রহণযোগ্য নয়।

মামলার জামিন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর উচ্চ আদালতে জামিন পেলেও বিষয়টি চেম্বার আদালতে নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনি ব্যবস্থা পরিচালনা করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ও কর্মকাণ্ড পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রবাসীদের অধিকার ও কল্যাণের বিষয়ে মেজর আখতারুজ্জামান বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান, সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করতে দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের জন্য একটি রিসিপশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে জামায়াত আমিরের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তিলাভের পর সংবর্ধনার আয়োজন এবং কারাভোগের সময়ে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান।

ডা. শফিকুর রহমানও দেশবাসী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণ ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁরা পাশে থাকবেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০