টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
১৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয়ভাবে পরিচিত নেতা ফরিদকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানের সময় ফরিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত ইয়াবার সুনির্দিষ্ট পরিমাণ, আটকের স্থান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ফরিদের আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে প্রাথমিক পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। শিগগিরই ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এবং মামলার বিস্তারিত তথ্য নিশ্চিত হলে এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

২

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৩

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৪

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৫

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

৬

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

৭

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

৮

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

৯

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১০

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১১

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১২

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৩

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

১৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

১৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

২০