তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা। - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা।

গার্ডার ভেঙে পড়ায় সেতুটির কাজ শেষ হওয়ার পথে জটিলতা বাড়ল।
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদৈত্ব মৈত্রী সেতুর গার্ডার ভেঙে পড়ে গেছে।
(রবিবার ১৭ই মে) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে সেতুটির ৫টি গার্ডার ভেঙে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম। সরেজমিনে সেতুটির ক্ষতিগ্রস্ত দিকটি দেখতে গেলে এমন তথ্য জানান তিনি।
এদিকে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই গার্ডার ভেঙে গিয়ে সেতুটি চলাচলের উপযোগী হওয়ার পথে আরও জটিলতা তৈরি হল, এমনই মন্তব্য স্থানীয় বাসিন্দাদের। এর আগেও প্রাকৃতিক দুর্ঘটনায় সেতুটির গার্ডার ভেঙে পড়েছিল।
নদী পাড়ে গড়কাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন, নদী তীরে তাঁর একটি টং দোকান রয়েছে। কথা হলে তিনি এ প্রতিবেদককে ক্ষোভ নিয়ে বলেন, সেতুটি চালু হবে কবে এই অপেক্ষার যেন শেষ নাই৷ সকালে ঘুম থেকে উঠে দেখি ৫টি গার্ডার ভেঙে নদীর পানিতে তলিয়ে গেছে। শুনতেছি, মানুষ বলাবলি করছে ঝড়ে নাকি গার্ডার ভেঙে ফেলছে। আমার টং দোকান ঝড়ে ভাঙেনি, আর এত মজবুত একটা সেতু কিভাবে ভাঙল, সেটাই বুঝতেছি না।
নদী তীরে কথা হয় বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এর সঙ্গে। তিনি আক্ষেপ নিয়ে বলেন, একটি সেতুর জন্য কত না অপেক্ষা। অথচ সেতুটি নির্মাণকাজ শেষে চলাচলের উপযোগী হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটত। এসময় তিনি দাবি জানান, জনস্বার্থে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগী হোন।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেতুটির কাছে এসে দেখলাম ৫টি গার্ডার পড়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, রাতে ঝড়ে এমন ঘটনা ঘটেছে। সেতুটির সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করতে রি-টেন্ডার কল করা হয়েছে। এখন আবার ৫টি গার্ডার পড়ে যাওয়ায় জটিলতা দেখা দিল, বিষয়টি নিয়ে নতুন করে উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলতে হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ৮৬ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীতে ৭৫০ মিটার দীর্ঘ হয় এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়। তমা কনন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এটির কাজ শুরু করে। পরবর্তীতে দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষে কাজ সম্পূর্ণ না করেই চলে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০