
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৬ জন। কলেজটির পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাদাঘাট সরকারি কলেজ থেকে মোট ৪০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৮৬ জন উত্তীর্ণ এবং ২১৮ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে, দুই শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হলেও সামগ্রিক পাসের হার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।
হাওরাঞ্চলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বাদাঘাট সরকারি কলেজের এমন ফলাফলে শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মন্তব্য করুন