ধর্মপাশার রাজনগরের কৃতী সন্তান ওসি ওমর ফারুক টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
২ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশার রাজনগরের কৃতী সন্তান ওসি ওমর ফারুক টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

এমারুল হক, নিজস্ব প্রতিনিধি | ২ জুলাই ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের কৃতী সন্তান এবং সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দক্ষতা, পেশাদারিত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, তিনি দুইবার সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি এবং একবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা অর্জন করেছেন। পুলিশের দায়িত্ব পালনে নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা, জনবান্ধব পুলিশিং এবং সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে ওসি ওমর ফারুক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

ওসি ওমর ফারুকের এই ধারাবাহিক সাফল্যে ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের মানুষ গর্বিত। তাঁর এই অর্জনে সহকর্মী, স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওসি ওমর ফারুক তাঁর পেশাগত দক্ষতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০