নজরুল জন্মবার্ষিকী উদযাপনে ত্রিশালে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ‘নজরুল বর্ষ’ ঘোষণা - আলোর সকাল
স্টাফ রিপোর্টার সেলিম সাজ্জাদ
২৪ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল জন্মবার্ষিকী উদযাপনে ত্রিশালে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ‘নজরুল বর্ষ’ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

শনিবার ত্রিশালের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে প্রকাশিত দুটি বিশেষ নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর আঁকা নজরুলের প্রতিকৃতি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শিশুটির এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে উৎসাহ প্রদান করেন।

এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকচিত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন। এ ঘোষণার মাধ্যমে দেশব্যাপী কবি নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা নতুনভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১০

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১১

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১২

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৩

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৪

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৫

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৬

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৭

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৮

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৯

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

২০