পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক।
৫ অগাস্ট ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর শাহবাগে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু, সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শাহবাগের শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইডের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, ছাত্রনেতা মিজানুর রহমান, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়া উল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিরা একই ভৌগোলিক পরিবেশে বসবাস করলেও আয়কর অব্যাহতির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, এ বৈষম্য দূর করে সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সমাবেশে আরও দাবি জানানো হয়, পার্বত্য অঞ্চলের জেলা পরিষদের অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য পৃথক কোটার ব্যবস্থা, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক বিষয় নিয়ে তার মতামত তুলে ধরেন এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অন্যদিকে, সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলে সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, বৈষম্য দূরীকরণ এবং সমঅধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শাহবাগের শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০