বালিজুরিতে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২০ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিজুরিতে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে ১ হাজার ৫১৩ জন গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে বালিজুরি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ।

উদ্বোধনের পর থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পর্যায়ক্রমে উপকারভোগী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, “সকাল থেকেই উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আগে সরকারের এ সহায়তা অসহায় পরিবারের জন্য অনেক উপকারে আসবে এবং তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০